ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি বন্ধে ডিজিটাল করা হয়েছে সেবা

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:২৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • ২১৯ বার পড়া হয়েছে

রাজশাহীর বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ বলেন, ভূমিতে অনিয়ম-দুর্নীতি বন্ধে ভূমি সেবা ডিজিটাল করা হয়েছে। রোববার (২২ মে) সকালে রাজশাহীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

সকালে নগরীর বোয়ালিয়া ভূমি অফিস চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন ছিল। বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও বোয়ালিয়া থানা ভূমি অফিস আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার।

তিনি বলেন, ভূমি সেবা সপ্তাহে প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নের সংশ্লিষ্ট ভূমি অফিসে ক্যাম্প করে সেবা বুথ স্থাপন করা হয়েছে। সেবা বুথে অগ্রাধিকার ভিত্তিতে প্রযোজ্য ভূমি সেবা দেওয়া হচ্ছে।

রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মো. মাসুদ রানা, জোনাল সেটেলমেন্ট অফিসার ড. সিতারা বেগম, বিভাগীয় সেরা এসিল্যান্ড পাবনা সদর উপজেলার কাওসার হাবিব, রাজশাহী জেলা সেরা এসিল্যান্ড শুভ দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক।

আয়োজকরা জানিয়েছেন- জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়া, জনগণের ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনার দক্ষতা ও গতিশীলতাকে জানতে দেশজুড়ে ভূমি সেবা সপ্তাহ পালিত হচ্ছে।

এদিকে, ভূমি সেবা সপ্তাহে স্বচ্ছ, দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক ভূমিসেবা প্রদান ও বাস্তবায়নে বিশেষ কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মাঠ পর্যায়ে ভূমি অফিসে কর্মরতদের পুরস্কার প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দুর্নীতি বন্ধে ডিজিটাল করা হয়েছে সেবা

আপডেট সময় ০৪:২৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২