ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুর কারাগারে বাদীর সঙ্গে কয়েদির বিয়ে

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
  • ২২৬ বার পড়া হয়েছে

গাজীপুরের কাশিমপুর কারাগারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তার আসামির সঙ্গে ওই মামলার বাদীর বিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২০ মে) বিকেলে হাইকোর্টের আদেশে উভয় পক্ষের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আসামি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার দেওঘর গ্রামের মো. শাহেদ মিয়ার ছেলে নাঈম মিয়া (২৩)। বাদীর বাড়িও কিশোরগঞ্জের একই এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগার-১ এর ডেপুটি জেলার তানিয়া ফারজানা। তিনি জানান, হাইকোর্টের নির্দেশে এই বিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটে কারা অফিস কক্ষে উভয়ের পরিবারের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। নাঈম মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তারের পর ২০২০ সালে ঢাকা থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। বিয়ের পর নববধূ বরের স্বজনদের সঙ্গে শ্বশুরবাড়ি যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

কাশিমপুর কারাগারে বাদীর সঙ্গে কয়েদির বিয়ে

আপডেট সময় ১০:২৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ মে ২০২২