ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বিতর্কিত মন্তব্য কঙ্গনার

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৩৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
  • ২৬০ বার পড়া হয়েছে

ফের বিতর্কিত মন্তব্য কঙ্গনা রানাউতের। স্বভাবসুলভ বলিউড তারকাদের একহাত নিলেন অভিনেত্রী। বি-টাউনের কারও যোগ্যতা নেই তার বাড়িতে পা রাখার, এমনই মন্তব্য বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইনের’।

আগামী শুক্রবার (২০ মে) সিনেমা হলে মুক্তি পাবে কঙ্গনা অভিনীত ‘ধাকড়’। ছবির প্রচারে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, কোন কোন বলিউড তারকাকে নিজের বাড়িতে আমন্ত্রণ করবেন? জবাবে অভিনেত্রী বলেন, ‘বলিউডের কোনো তারকার আমার বাড়িতে পা রাখার যোগ্যতা নেই। বাড়িতে ডাকার কোনো প্রয়োজনও নেই। বাইরে দেখা হলে ঠিক আছে।’

উল্লেখ্য, অ্যাকশন প্যাকড ‘ধাকড়’ সিনেমায় স্পেশাল এজেন্ট অগ্নির চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। শত্রুকে নিমেষে খুন করে ফেলতে পারে অগ্নি। প্রতিপক্ষের রক্ত ঝরানোর আগে দ্বিতীয়বার ভাবে না। যা কাজ দেওয়া হয়, তা করতে লাশের পাহাড় পেরিয়ে যেতে পারে সে। মিশন ইম্পসিবল বলে তার জীবনে কিছুই নেই। এই অগ্নিকেই নারী পাচার সমস্যার সমাধান করার দায়িত্ব দেয় রিংমাস্টার ওরফে হ্য়ান্ডলার। গুরুত্বপূর্ণ এই চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। অর্জুন রামপাল অভিনয় করেছেন রুদ্রবীরের ভূমিকায়। তার সঙ্গে রোহিনী হিসেবে দেখা যাচ্ছে দিব্যা দত্তকে। এছাড়াও রয়েছেন শরিব হাসমি।

সূত্র : সংবাদ প্রতিদিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ফের বিতর্কিত মন্তব্য কঙ্গনার

আপডেট সময় ১১:৩৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২