ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিকনিকের আড়ালে চলে মাদকদ্রব্য কেনাবেচা , গ্রেপ্তার ৪

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৪৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
  • ৫৩৫ বার পড়া হয়েছে

পিকনিকের আড়ালে চলে মাদকদ্রব্য কেনাবেচা , গ্রেপ্তার৪

সিএনএম প্রতিবেদকঃ

রাজশাহীতে পিকনিকের আড়ালে চলে মাদকদ্রব্য কেনাবেচা। গোপন সংবাদের ভিত্তিতে নতুন এই মাদক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫৭ গ্রাম হেরোইন ও ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৩ মার্চ) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মহনগরীর হড়গ্রাম পূর্বপাড়া মহল্লার আকাশ ওরফে আক্কাসের স্ত্রী কাকলি (২০), মৃত সালাম শেখের ছেলে আবুল হোসেন (৪৫), আব্দুল মজিদের ছেলে মাসুদ রানা (৩২) ও তার স্ত্রী ফিরোজা বেগম (২৫)।
উপ-কমিশনার রুহুল কুদ্দুস জানান, শুক্রবার (১২ মার্চ) দিনগত রাতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মহিষবাথান উত্তরপাড়ায় অভিযান চালায়। এ সময় পিকনিকে মাদক কেনাবেচার দায়ে কাকলি ও আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে মহানগর ডিবি কার্যালয়ে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
অভিযানের সময় তাদের কাছ থেকে ৫৭ গ্রাম হেরোইন ও ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
শুক্রবার রাতে আরও একটি অভিযান চালায় গোয়েন্দা শাখা পুলিশ। মহানগরীর হড়গ্রাম পূর্বপাড়া মহল্লায় থাকা রাজশাহী কমিউনিটি সেন্টারের পাশ থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মাসুদ রানা ও তার স্ত্রী ফিরোজা বেগমকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান উপ-কমিশনার রুহুল কুদ্দুস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

পিকনিকের আড়ালে চলে মাদকদ্রব্য কেনাবেচা , গ্রেপ্তার ৪

আপডেট সময় ০৮:৪৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১