ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুসিক ভোট : ২৩৭টি মোটরসাইকেলকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
  • ২০৮ বার পড়া হয়েছে

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদারে কাজ করছে প্রশাসন। তারই ধারাবাহিকতায় ২৩৭টি মোটরসাইকেলকে প্রায় সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করেছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক ও যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন টহল ও চেকপোস্ট স্থাপন করা হয়। এসব টহল ও চেকপোস্টের মাধ্যমে ২৬ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ২৩৭টি মোটরসাইকেল আটক করা হয়। একই সাথে মোটরসাইকেলগুলোর কাছ থেকে ৬ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ মে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে ও প্রত্যাহারের শেষ সময় ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ ১৫ জুন।

জানা যায়, ২০১১ সালে কুমিল্লা পৌরসভা ও সদর দক্ষিণ দুটি পৌরসভাকে একীভূত করে গঠন করা হয় কুমিল্লা সিটি কর্পোরেশন। ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত এই সিটি কর্পোরেশন। ২০১২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত কুমিল্লা সিটির প্রথম নির্বাচনে বিএনপি থেকে পদত্যাগ করে নাগরিক সমাজের ব্যানারে একবার এবং ২০১৭ সালের ৩০ মার্চ বিএনপির মনোনয়নে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মনিরুল হক সাক্কু।

২০১২ সালের নির্বাচনে সাক্কুর কাছে আওয়ামী লীগের প্রবীণ নেতা প্রয়াত আফজল খান পরাজিত হন। ২০১৭ সালে তার মেয়ে আঞ্জুম সুলতানা সীমাও হারেন সাক্কুর কাছে। সীমা বর্তমানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কুসিক ভোট : ২৩৭টি মোটরসাইকেলকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১০:০৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২