ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘সাংবাদিক মারলে কিছু হয় না, পুলিশ আমাদের সঙ্গে আছে’

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
  • ২০৮ বার পড়া হয়েছে

অভিযুক্ত হামলাকারী আকতার

টেকনাফে মসজিদ কমিটির পদ নিয়ে দ্বন্দ্বের জেরে খতিবকে মারধরের ভিডিও ধারণ করছিলেন ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সাইদুল ফরহাদ। ভিডিও ধারণ করায় তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। কেড়ে নেওয়া হয় তার দুটি মোবাইল। সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাতও করে।   

২ মে সন্ধ্যায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আল মাদরাসাতুল মুহিউচ্ছুন্নাহ মসজিদে এ ঘটনা ঘটে। ঘটনার আট দিনেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো হামলাকারীরা ওই সাংবাদিককে হুমকি দিয়ে যাচ্ছে।

এদিকে ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সাইদুল ফরহাদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশে করেছে কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টাস ইউনিটি কক্সবাজার, সাংবাদিক সংসদ, জাতীয় খেলাঘর আসরসহ বেশ কয়েকটি সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।

রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ এম নজরুল ইসলাম বলেন, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সাইদুল ফরহাদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। টেকনাফ থানায় অভিযোগ দায়ের করার পরও এ বিষয়ে আইনি সহায়তা না পাওয়ার বিষয়টি দুঃখজনক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে আমাদের সংগঠনের পক্ষ থেকে।

মারধরের শিকার হয়ে সাংবাদিক সাইদুল ফরহাদ টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। তবে পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি হাফিজুর রহমান বলেন, মারধরের শিকার ওই সাংবাদিক কোন অফিসারের কাছে অভিযোগ করেছেন, সেটা আমাকে একটু জানান। আমি এখনই ব্যবস্থা নিচ্ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

‘সাংবাদিক মারলে কিছু হয় না, পুলিশ আমাদের সঙ্গে আছে’

আপডেট সময় ১০:৪৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২