ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিপাইনে বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৪৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
  • ২২১ বার পড়া হয়েছে

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আনোয়ার হোসেন (৬৩) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটে মেট্রো ম্যানিলা টাফট অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে। 

নিহত আনোয়ার হোসেন মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার কাইচাইল গ্রামের বাসিন্দা।

নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন বলেন, ৪/৫  মাস আগেও তিনি দেশে এসেছিলেন। তিনি দীর্ঘ ২৬ বছর যাবৎ ফিলিপাইনে বসবাস করে ওখানে ব্যবসা‌ করে আসছিল। সেখানে বিয়েও করেন। আনোয়াররা ৭ ভাই। বাকি ৬ ভাই সবাই দেশে থাকেন। দেশের অন্য ভাইদের সঙ্গে তার সবসময় যোগাযোগ ছিল। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাস্তার পাশে ফুটপাত ধরে হাঁটার সময় সাদা টিশার্ট পরিহিত আনোয়ারকে পেছন থেকে মাথায় গুলি করেন একজন অস্ত্রধারী। ঘটনার পরপরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন ঘাতক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ফিলিপাইনে বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আপডেট সময় ০৭:৪৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২