ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখের সঙ্গে ‘বিবাদ’ নিয়ে মুখ খুললেন অজয়

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
  • ২৫৬ বার পড়া হয়েছে

কাজলের সঙ্গে বিয়ের পরেই প্রথম শোনা গিয়েছিল শাহরুখ খানের শত্রু হয়ে গিয়েছেন অজয় দেবগণ! তার পরে প্রায় দুই দশক ধরেই দফায় দফায় শোনা গিয়েছে বলিউডের দুই প্রথম সারির অভিনেতার ‘বিবাদ’র কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুললেন অজয়।

শাহরুখ খান এবং কাজলের বন্ধুত্ব গোটা বলিউডের কাছেই উদাহরণ হয়ে গিয়েছিল একটা সময়ে। পর্দায় দুজনের জুটি ও রসায়ন তুমুল জনপ্রিয় থাকাকালীনই আচমকা অজয়কে বিয়ে করে ইন্ডাস্ট্রি থেকেই ধীরে ধীরে সরে যান কাজল। বলিউডের বাতাসে পাক খেতে থাকে নানা রকমের গল্প। শোনা গিয়েছিল, শাহরুখের সঙ্গে কাজলকে আর ছবি করতে দিতে রাজি ছিলেন না অজয়। তার পরেই সংসারে মন দিয়ে ছবির দুনিয়া থেকেই হারিয়ে যান নব্বই দশকের দাপুটে অভিনেত্রী। যার জন্য অনেকেই নানা ভাবে দায়ী করেন স্বামী অজয়কেই।

শেষ বার যা শোনা গিয়েছিল, অজয়ের ছবি ‘সন অব সর্দার’ এবং শাহরুখের ছবি ‘যাব তাক হ্যায় জান’-এর বক্স অফিস লড়াইয়ের সময়ে। তখনই নাকি নতুন করে বিবাদ বেধেছে দুজনের।

সাম্প্রতিক সাক্ষাৎকারে সেই বিষয়টিই স্পষ্ট করেছেন অজয়। তিনি বলেন, আমরা নব্বই দশকের নায়কেরা প্রায় একই সময়ে নিজেদের কেরিয়ার শুরু করেছি। আমাদের সম্পর্কও ভাল। আমার বা শাহরুখের সম্পর্কে যা রটে, তা সত্যি নয়। আমাদের নিয়মিত ফোনে কথা হয়। আমরা একে-অন্যের বিপদে পাশেও দাঁড়াই।

তার এবং শাহরুখের মধ্যে এই ‘মনগড়া’ শত্রুতার দায় অজয় চাপিয়েছেন সংবাদমাধ্যমের উপরে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

শাহরুখের সঙ্গে ‘বিবাদ’ নিয়ে মুখ খুললেন অজয়

আপডেট সময় ১০:০৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২