ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ মে আদিবাসী পরিষদের ডিসি অফিস ঘেরাও

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১ মে ২০২২
  • ২২৯ বার পড়া হয়েছে
আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন, আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি পূরণসহ ১৬ দফা দাবিতে জেলায় জেলায় ডিসি অফিস ঘেরাও এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ।
এ লক্ষ্যে গতকাল শনিবার সকালে দিনাজপুর শহরের বালুবাড়িতে সংগঠনের দলীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন কর্মীদের উদ্দেশে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য রাখেন।
কর্মিসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী সমিতির কেন্দ্রীয় সভাপতি বিশ্বনাথ সিং। আরও ছিলেন আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন, প্রচার সম্পাদক রাম প্রসাদ মাহাতো, জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা কমিটির সভাপতি শীতল মারডী, নারী বিষয়ক সম্পাদক শিবানী উরাঁও, আদিবাসী ছাত্রপরিষদ হাবিপ্রবির প্রদীপ খালকো প্রমুখ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

১৮ মে আদিবাসী পরিষদের ডিসি অফিস ঘেরাও

আপডেট সময় ১০:২১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১ মে ২০২২