ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ নেতাকে মারধরের ঘটনায় চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৪৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
  • ৩৩৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় ইউনিয়নের চেয়ারম্যান বদরুউদ্দিন মোহাম্মদ জসীমসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ এপ্রিল) ভোরবেলায় তাদেরকে পটিয়া থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি  নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার।

তিনি বলেন, এই ঘটনায় আহত জিতেন কান্তির ভাই তাপস বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়।

অভিযোগ রয়েছে, ইফতার মাহফিলের দাওয়াত ও ব্যানারে হাইদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান বদরুউদ্দিন মোহাম্মদ জসীমের নাম না দেওয়ায় জিতেন কান্তি গুহকে মারধর করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

আ.লীগ নেতাকে মারধরের ঘটনায় চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ১১:৪৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২