ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
  • ২১৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ায় ইমানুয়েল ম্যাক্রোঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী ফরাসি প্রেসিডেন্টকে দেওয়া এক অভিনন্দন বার্তায় বলেন, ‘ফ্রান্সের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে আপনার বিজয়ে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই বিজয়ে আপনার প্রতি ফরাসী জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটেছে।’

শেখ হাসিনা বার্তায় ইমানুয়েল ম্যাক্রোঁকে বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ফ্রান্সের জনগণ তার মূল্যবোধ ও ভিশনের কারণেই তাকে এই রায় দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস যে আপনার সক্ষম নেতৃত্বে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের বাইরেও বৈশ্বিক পযার্য়ে অব্যাহতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।’

প্রধানমন্ত্রী দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের কথা স্মরণ করে, পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দু’দেশের মধ্যকার এই সম্পর্ক আগামী দিনগুলোতে আরো দৃঢ় ও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী গত বছরের নভেম্বর মাসে তার ফ্রান্স সফরের কথা উল্লেখ করে তার আতিথেয়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেখ হাসিনা যতশিগগির সম্ভব সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার জন্য পুনর্নির্বাচিত ফরাসী প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান।

সূত্র : বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

আপডেট সময় ১১:১৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২