ঢাকা ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কানাডার ঈদ মেলায় জমে উঠেছে কেনাকাটা

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
  • ২৭৯ বার পড়া হয়েছে

আসছে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে কানাডার ক্যালগেরির হোয়াইটহন কমিউনিটি অ্যাসোসিয়েশনে আয়োজন করা হয় ঈদ মেলার। মেলা থেকে ঈদের কেনাকাটা শেষ করেছেন স্থানীয় প্রবাসীরা।

মেলায় শাড়ি, জুয়েলারি সরঞ্জামসহ আকর্ষণীয় নতুন ডিজাইনের বিভিন্ন পোশাকের স্টল দেওয়া হয়। নারীদের পোশাকের পাশাপাশি ছিল ছেলেদের পাঞ্জাবি ও ফতুয়া। ছোট বাচ্চাদের জন্য ছিল আলাদা কর্নার। এছাড়া মেলায় ইফতারির সুব্যবস্থাও ছিল।

dhaka post

ঈদ মেলার আয়োজক আসিফ হোসেন জানান, এই মেলার মূল লক্ষ্য এখানে থেকে যেন সবাই পছন্দের পোশাকসহ প্রয়োজনীয় সবকিছুই কিনতে পারেন। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তৈরি পোশাক মেলায় স্থান পেয়েছে।

তিনি জানান, এ ধরনের উদ্যোগ শুধু কেনাকাটা নয়, যান্ত্রিক প্রবাস জীবনে একে অপরের সঙ্গে দেখা হওয়ারও সুযোগ করে দেয়।

উল্লেখ্য, পরিবারের সদস্যদের উপহার দিয়ে ঈদুল ফিতরের আনন্দ বাড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কানাডার ঈদ মেলায় জমে উঠেছে কেনাকাটা

আপডেট সময় ১০:১৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২