মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

আজ ঢাকায় আসছেন ডেনমার্কের রাজকুমারী

  • আপডেট সময় সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ৯.৪৫ এএম
  • ১৮০ বার পড়া হয়েছে

তিনদিনের সফরে সোমবার (২৫ এপ্রিল) ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ঢাকায় আসছেন। এ সফরে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনসহ জলবায়ু ইস্যুতে গুরুত্ব দেবেন।

কূটনৈতিক সূত্র বলছে, সকাল ১০টা নাগাদ ঢাকায় পৌঁছাবেন রাজকুমারী ম্যারি এলিজাবেথ। বাংলাদেশ সফরকালে ডেনমার্কের রাজকুমার ফ্রেডরিকের স্ত্রী এলিজাবেথকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির (ভিআইপি) মর্যাদা দেওয়া হবে।

পরদিন মঙ্গলবার সকালে তিনি ডেনিশ রিফিউজি কাউন্সিলের (ডিআরসি) ব্রিফিংয়ে যোগ দেবেন। তিনি রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে ক্যাম্প ৫-এ বৃক্ষরোপণের মাধ্যমে মাটি ক্ষয় নিয়ন্ত্রণ ও ডিআরসির পরিবেশ পুনরুদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। রাজকুমারী কয়েকজন রোহিঙ্গা সুবিধাভোগীর সঙ্গে মতবিনিময় করবেন।

কক্সবাজার থেকে বুধবার সকালে রাজকুমারী ম্যারি এলিজাবেথ সাতক্ষীরা যাবেন এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ মানুষের সঙ্গে দেখা করতে কুলতী গ্রামে যাবেন। রাজকুমারী জলবায়ু ঝুঁকিপূর্ণ ওই এলাকার জনপদে ঘুরবেন এবং সেখানকার সাইক্লোন শেলটার ও বেড়িবাঁধ পরিদর্শন করবেন। সেখানে তিনি বাঁধের পাশে বসবাস করা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলবেন।

পরে বুধবার রাতে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে রাজকুমারীর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com