ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তেঁতুলতলা মাঠ রক্ষায় গিয়ে পুলিশের মামলার শিকার রত্না

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
  • ২১১ বার পড়া হয়েছে

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ রক্ষার অন্যতম আন্দোলনকারী ও সমাজকর্মী সৈয়দা রত্নার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। কলাবাগান থানায় দায়ের করা মামলাটির বাদী পুলিশ।

মামলায় রত্নার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। রোববার ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

রত্নাকে গ্রেপ্তার ও বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়ে তার মেয়ে সৈয়দা শাহগুফতা অভিযোগ করে বলেন, পুলিশ শুধু আমার মাকে নয়, ভাই অলককেও আটক করে রেখেছে। আমার ভাইয়ের বয়স ১৮ বছরের নিচে। আমার মা ও ভাইয়ের সঙ্গে আমি কথা বলতে পারছি না। আমি চাই দ্রুত আমার মা আর ভাইকে পুলিশ দ্রুত মুক্ত করে দিক।

সকালে সৈয়দা রত্না ফেসবুকে লাইভে গিয়ে ওই মাঠটি দখল হয়ে যাওয়া নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছিলেন। এ সময় কয়েকজন সাদা পোশাকধারী এবং পোশাকধারী পুলিশ তাকে লাইভ করতে নিষেধ করেন।

dhakapost

রাতে রত্নার বিরুদ্ধে পুলিশ বাদী মামলার খোঁজ পাওয়া গেলেও সকাল থেকে আটকের বিষয়ে কোনো কিছুই বলেনি কলাবাগান থানা পুলিশ। রত্নার ছেলের হাজতে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মামলায় অপ্রাপ্তবয়স্ক ছেলেকে অন্তর্ভূক্ত করা হয়েছে কি না সেই সম্পর্কে কলাবাগান থানার পক্ষ থেকে কিছুই বলা হয়নি।

গত ৩১ জানুয়ারি কলাবাগানের তেঁতুলতলা মাঠে তারকাঁটার বেড়া দেয় পুলিশ। এ মাঠে কলাবাগান থানার নতুন ভবন নির্মাণ করার কথা রয়েছে। তবে মাঠটি দীর্ঘদিন ধরে কলাবাগান ও এর আশপাশের এলাকার ছেলে-মেয়েদের খেলার জায়গা হিসেবে পরিচিত। আর খেলার মাঠটি রক্ষায় বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিল শিশু-কিশোররা। তাদের সঙ্গে যোগ দিয়ে আন্দোলনে নেতৃত্ব দেওয়া শুরু করেন সমাজকর্মী সৈয়দা রত্না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

তেঁতুলতলা মাঠ রক্ষায় গিয়ে পুলিশের মামলার শিকার রত্না

আপডেট সময় ০৯:৫০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২