ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা যা প্রয়োজন পুলিশ তাই করেছে’

  • Reporter Name
  • আপডেট সময় ০১:২৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
  • ২৬২ বার পড়া হয়েছে

নিউ মার্কেট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা যা প্রয়োজন পুলিশ তাই করেছে বলে জানিয়েছেন ডিএমপি নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ।

বুধবার (২০ এপ্রিল) নিউমার্কেটের সামনের সড়কে দাঁড়িয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অল্প অল্প করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে সব দোকানপাট খুলে স্বাভাবিক হয়ে আসবে বলে আমরা মনে করি।

তবে ব্যবসায়ীদের মার্কেট খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত পুলিশ দেয়নি। স্ব স্ব মার্কেটের মালিক সমিতির নির্দেশনা অনুযায়ী ব্যবসায়ীরা মার্কেট খুলেছেন বলেও মন্তব্য করেন এ পুলিশ কর্তকর্তা।

এর আগে সকালে পুলিশের সদস্যরা বিভিন্ন মার্কেট পরিস্থিতি ঘুরে দেখেন। থেমে থেমে ব্যবসায়ীরা নানা স্লোগান দিলে পুলিশ তাদের শান্ত করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা যা প্রয়োজন পুলিশ তাই করেছে’

আপডেট সময় ০১:২৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২