ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধে যোগ দিতে রুশ দূতাবাসে ইথিওপিয়ানদের ভিড়

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
  • ২৫০ বার পড়া হয়েছে

ইউক্রেনে যুদ্ধে যোগ দিতে সৈন্য নিয়োগ করছে রাশিয়া; এমন গুজবে পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় হুলস্থুল পড়ে গেছে। রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে যোগ দিতে দেশটির বহু মানুষ রাজধানী আদ্দিস আবাবায় অবস্থিত রুশ দূতাবাসের সামনে ভিড় করছেন।

গুজবে কান দিয়ে দূতাবাসের সামনে ভিড় করা এসব ইথিওপিয়ানদের অধিকাংশই বয়সে যুবক। বুধবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসিকে তিনি জানান, ‘রাশিয়ার প্রতি সমর্থন প্রকাশ করার জন্য আমাদের দূতাবাসে প্রচুর মানুষ আসছেন। তাদের মধ্যে কেউ কেউ বলছেন যে, তারা যেকোনো উপায়ে রাশিয়াকে সাহায্য করতে ইচ্ছুক। কিন্তু আমরা রিক্রুটিং এজেন্সি নই।’

বিবিসি বলছে, রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিতে ইচ্ছুক ইথিওপিয়ানদের অনেকেই তাদের ব্যক্তিগত নথিপত্র নিয়ে দূতাবাসে হাজির হচ্ছেন। কেউ কেউ বলছেন, তারা রাশিয়ায় উচ্চ মজুরিতে নিয়োগ দেওয়া হচ্ছে বলে গুজব শুনেছেন।

আদ্দিস আবাবায় অবস্থিত রুশ দূতাবাসের প্রবেশদ্বারে অপেক্ষমাণ এক যুবক বিবিসিকে বলেন, তিনি সৈনিক হিসেবে ভালো বেতন বা অন্য যে কোনো কাজে নিয়োগের জন্য চাকরি খুঁজছেন। তিনি বলেন, ‘আমি রাশিয়াকেও পছন্দ করি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ইউক্রেন যুদ্ধে যোগ দিতে রুশ দূতাবাসে ইথিওপিয়ানদের ভিড়

আপডেট সময় ১০:৪৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২