ঢাকা ১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লাল টেলিফোনের প্রভাবে ডা. জোবায়দার আপিল খারিজ : রিজভী

  • Reporter Name
  • আপডেট সময় ০২:১৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
  • ২৩২ বার পড়া হয়েছে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিলে ডা. জোবায়দা রহমানের করা আবেদন (লিভ টু আপিল) খারিজের পেছনে লাল টেলিফোনের প্রভাব রয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৭ মার্চ) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ড. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুদকের করা মামলার প্রতিবাদে এ প্রতিবাদ সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।

জরুরি সরকার এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করে রিজভী বলেন, এক এগারোর সময় আজকের এই প্রধানমন্ত্রী বলেছিলেন মঈন উদ্দীন-ফখরুদ্দীনের সরকার আমাদের আন্দোলনের ফসল।

তিনি আরও বলেন, দুদক জিয়া পরিবারের বিরুদ্ধে যে মামলা দিচ্ছে তা একটাও সত্য না। সব মামলা কাল্পনিক। নিম্ন আদালতে রায় হলে উচ্চ আদালতে আপিলের সুযোগ থাকে। কিন্তু বাংলাদেশের আইন আদালত যে শেখ হাসিনার আঁচলে বন্দি এটার প্রমাণ খালেদা জিয়া, একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধার স্ত্রী, তিন তিনবারের প্রধানমন্ত্রী তার নামে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে বন্দি করে রেখেছে।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম-সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

লাল টেলিফোনের প্রভাবে ডা. জোবায়দার আপিল খারিজ : রিজভী

আপডেট সময় ০২:১৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২