ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর সাথে এনটিআরসিএর সভা চলছে

  • Reporter Name
  • আপডেট সময় ০২:০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
  • ২৮৪ বার পড়া হয়েছে

ফাইল ছবি

তৃতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সুপারিশপ্রাপ্ত নতুন শিক্ষকদের এমপিওভুক্তিসহ বিদ্যমান কয়েকটি সমস্যা নিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সাথে আলোচনায় বসেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রোববার বেলা ১১টার পরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা শুরু হয়।

সূত্র আরও জানায়, এমপিওভুক্তির সমস্যা ছাড়াও বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ, দ্বিতীয় মেধাতালিকা প্রণয়ন, শিক্ষক সংকট দূর করতে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি এবং ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার বিষয়টিও সভার আলোচনায় আসতে পারে। এসব বিষয় সমাধানে শিক্ষামন্ত্রীর অনুমতি চাওয়া হতে পারে।

সভা শুরুর আগে এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান বলেন, যাদের আমরা সুপারিশ করেছি তারা যে জটিলতায় পড়েছেন সে বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হবে। এছাড়া, শিক্ষকদের এমপিওভুক্তি, বিশেষ গণবিজ্ঞপ্তির বিষয়টিসহ এনটিআরসিএর বিদ্যমান বেশ কিছু বিষয়ে আলোচনা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর সাথে এনটিআরসিএর সভা চলছে

আপডেট সময় ০২:০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২