ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনন্দন জানানোয় শেখ হাসিনাকে ধন্যবাদ পা‌ক প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
  • ২২৯ বার পড়া হয়েছে

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বাংলা‌দে‌শের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন বার্তার জন‌্য আন্তরিক ধন্যবাদ জা‌নি‌য়েছেন। শুক্রবার ঢাকার পা‌কিস্তান হাইক‌মিশন থে‌কে পাঠা‌নো এক বার্তায় এ তথ‌্য জানা‌নো হয়।

অভিনন্দন বার্তার উত্ত‌রে শেহবাজ লি‌খে‌ছেন, ভ্রাতৃত্বের যে সুদৃঢ় বন্ধন আমাদের দুই দে‌শের মানুষ‌কে সংযুক্ত করছে, তার গভীর শিকড়ে র‌য়ে‌ছে আমাদের ভাগ করা ইতিহাস, অভিন্ন বিশ্বাস ও অভিন্ন স্বার্থ।

শেখ হা‌সিনার সুস্বাস্থ্য কামনার পাশাপাশি বাংলাদেশের জনগণের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধির জন‌্য শুভকামনা জানান পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী।

এর আগে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে পাঠা‌নো অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিন্ন সুবিধা অর্জনে চ্যালেঞ্জ মোকাবিলায় সমগ্র অঞ্চলকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানান।

গত শনিবার রাতে জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। দেশটির ইতিহাসে তিনিই প্রথম কোনো প্রধানমন্ত্রী, যিনি পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে হেরে বিদায় নিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

অভিনন্দন জানানোয় শেখ হাসিনাকে ধন্যবাদ পা‌ক প্রধানমন্ত্রীর

আপডেট সময় ১১:১৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২