ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনের যাত্রীর কাছে মিলল ৫০ লাখ টাকার হেরোইন

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
  • ২৫০ বার পড়া হয়েছে

যাত্রীবাহী একটি ট্রেনে তল্লাশি চালিয়ে হেরোইনসহ এক নারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

আটক কহিনুর বেগম (৩৪) দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার বাসিন্দা। দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী একটি ট্রেন থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী একটি ট্রেন তল্লাশি করা হয়। এ সময় সন্দেহভাজন এক নারী যাত্রীকে তল্লাশি করলে তার কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সঙ্গে নিজের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ট্রেনের যাত্রীর কাছে মিলল ৫০ লাখ টাকার হেরোইন

আপডেট সময় ০৪:৩৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২