ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেন: খারকিভে ৫ শতাধিক সাধারণ মানুষ নিহত

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে

রাশিয়া-ইউক্রেন সংঘাতে খারকিভ শহরে বিধ্বস্ত একটি আবাসিক ভবন (ফাইল ছবি)

ইউক্রেনে চলমান সংঘাতে দেশটির পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে পাঁচ শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি পূর্ব ইউরোপের এই দেশটিতে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর থেকে বিপুল সংখ্যক এসব মানুষ প্রাণ হারিয়েছেন।

খারকিভের গভর্নরের বরাত দিয়ে শুক্রবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। খারকিভ শহর ও এই অঞ্চলটি রাশিয়া সীমান্তের কাছেই অবস্থিত।

সিনেগুবভ আরও বলেন, রুশ বাহিনী খারকিভজুড়ে ৩৪টি রকেট ও আর্টিলারি হামলা চালিয়েছে। এতে একজন নিহত ও আটজন আহত হয়েছেন।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে যুদ্ধের আগে জনসংখ্যা ছিল প্রায় ১৫ লাখ। রাশিয়ার সীমান্ত থেকে শহরটি প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে অবস্থিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরটি রুশ সামরিক বাহিনীর হামলার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিল। তবে ব্যাপক বোমাবর্ষণের মাধ্যমে রুশ সেনারা শহরটি বিধ্বস্ত করতে সক্ষম হলেও দখলে নিতে ব্যর্থ হয়েছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৪০০ কিলোমিটার পূর্বে এবং রাশিয়ান সীমান্তের ঠিক পাশেই অবস্থিত খারকিভ শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিল্পাঞ্চল ও বিশ্ববিদ্যালয় কেন্দ্র। এখানে বসবাস করা প্রায় ১৫ লাখ মানুষের মধ্যে অনেক রুশভাষীও আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ইউক্রেন: খারকিভে ৫ শতাধিক সাধারণ মানুষ নিহত

আপডেট সময় ১১:২৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২