ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের মিসাইল হামলা

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
  • ২৫৮ বার পড়া হয়েছে

ক্রিমিয়ার সেভাস্তোপল বন্দরে রাশিয়ার নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ক্রুজার মস্কভা। ছবিটি গত বছরের ১৬ নভেম্বর তোলা

কৃষ্ণসাগরে রাশিয়ার একটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এতে করে জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে দেশটি। বুধবার (১৩ এপ্রিল) এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন ইউক্রেনের ওডেসার গভর্নর।

অন্যদিকে ইউক্রেনীয় বাহিনীর হামলার কথা স্বীকার না করলেও জাহাজটিতে বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার কথা নিশ্চিত করেছে রাশিয়া। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স, এএফপি এবং সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ওডেসার গভর্নর ম্যাক্সিম মার্চেনকো জানান, ‘কৃষ্ণসাগর পাহারা দেওয়া নেপচুন ক্ষেপণাস্ত্র রাশিয়ার জাহাজের মারাত্মক ক্ষতি করে। ইউক্রেনের জয় হোক!’

রাশিয়ার এই যুদ্ধজাহাজের নাম মস্কভা। রুশ এই যুদ্ধজাহাজে হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ বলেন, রাশিয়ার কৃষ্ণসাগর বহরের মস্কভা যুদ্ধজাহাজে একটি আশ্চর্য ঘটনা ঘটেছে।

ইউটিউব ব্রডকাস্টে তিনি আরও বলেন, ‘জাহাজটি ব্যাপকভাবে পুড়ে গেছে। এখনই (এই ঘটনা ঘটেছে)। আর এই উত্তাল সাগরে তারা (রাশিয়া) কোনো সাহায্য পাবে কি না সেটিও অনিশ্চিত। রুশ এই যুদ্ধজাহাজটিতে ৫১০ জন ক্রু রয়েছেন। কি হয়েছে আমরা বুঝতে পারছি না।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, জাহাজে থাকা গোলাবারুদ বিস্ফোরিত হওয়ার পর মস্কভা ক্ষেপণাস্ত্র ক্রুজারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

অন্যদিকে এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কভা মিসাইল ক্রুজারে আগুন ধরে যাওয়ার কারণে গোলাবারুদ বিস্ফোরিত হয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের মিসাইল হামলা

আপডেট সময় ১০:৫১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২