ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যখাত নিয়ে বিএনপির ‘কিন্তু খোঁজা’ দৈন্যের বহিঃপ্রকাশ

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
  • ২৫১ বার পড়া হয়েছে

স্বাস্থ্যখাত নিয়ে বিএনপির ‘কিন্তু খোঁজা’ তাদের চিন্তার দৈন্যের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। শুক্রবার সকালে রাজধানীতে মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

গত ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘দেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে গেছে’ বক্তব্য নিয়ে প্রশ্ন করলে ড. হাছান বলেন, মির্জা ফখরুল সাহেবের কাছে প্রশ্ন, স্বাস্থ্যখাত যদি ধ্বংসই হয়, তাহলে বাংলাদেশের স্বাস্থ্যখাত কীভাবে করোনাভাইরাসের তিনটি ঢেউ অনেক উন্নত দেশের তুলনায়  কার্যকরভাবে, ভালোভাবে মোকাবিলা করল?

নিত্যপণ্যের দাম নিয়ে এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, গত কয়েকদিন ধরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমতির দিকে। পেঁয়াজ এবং শাকসবজি থেকে শুরু করে মুরগিসহ অন্যসব নিত্যপণ্যের দাম কমতির দিকে। সরকার মনিটরিং করছে, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর।

তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, বিএনপি এবং তাদের মিত্ররা একদিকে দ্রব্যমূল্য নিয়ে সরকারের সমালোচনা করে অন্যদিকে অসাধু ব্যবসায়ী, যারা সিন্ডিকেট করে তাদের পণ্য মজুত করা এবং পণ্য মূল্য বাড়ানোর জন্য উৎসাহ দিচ্ছে। কিন্তু নানামুখী ষড়যন্ত্রের মধ্যেও সরকারের বিবিধ পদক্ষেপের কারণে পণ্যের মূল্য এখন কমতির দিকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যখাত নিয়ে বিএনপির ‘কিন্তু খোঁজা’ দৈন্যের বহিঃপ্রকাশ

আপডেট সময় ১০:৪১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২