ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে পানি সরবরাহ তদারকি করবে ঢাকা ওয়াসা

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
  • ২৫৫ বার পড়া হয়েছে

চলমান শুষ্ক মৌসুম ও রমজানে ঢাকা মহানগরীর পানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে মডস জোনগুলো তদারকি করবে ঢাকা ওয়াসা। এ জন্যে ১০টি অ্যাডভাইজারি ও মনিটরিং টিম গঠন করা হয়েছে।

শনিবার (২ এপ্রিল) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এসব কমিটি জোন ভিত্তিক পাম্পগুলো আকস্মিক পরিদর্শনের পাশাপাশি পাম্প অপারেটরদের ডিউটি রোস্টার ও অপারেশন সিডিউল যাচাই করবে।

ঢাকা ওয়াসার সচিব শারমিন হক আমীর এ বিষয়ে কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেছেন।

শারমিন হক আমীর জানান, চলমান শুষ্ক মৌসুম ও আসন্ন রমজান মাসে ঢাকা মহানগরীর পানি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে মডস জোনসমূহে কার্যক্রম তদারকির জন্য ঢাকা ওয়াসার কর্মকর্তাগণের সমন্বয়ে মোট ১০ টি অ্যাডভাইজারি ও মনিটরিং টিম গঠন করা হয়েছে।

জানা গেছে, ১০টি মডস জোনের কমিটিতে রয়েছেন- মডস জোন-১ এর আহ্বায়ক তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাহরুল ইসলাম। সদস্য করা হয়েছে নির্বাহী প্রকৌশলী ও রাজস্ব কর্মকর্তাকে। মডস জোন-২ এর আহ্বায়ক তত্ত্বাবধায়ক প্রকৌশলী শওকত মাহমুদ। সদস্য করা হয়েছে নির্বাহী প্রকৌশলী ও রাজস্ব কর্মকর্তাকে। মডস জোন-৩ এর আহ্বায়ক তত্ত্বাবধায়ক প্রকৌশলী বেগম কামরুন্নাহার লায়লী। নির্বাহী প্রকৌশলী ও রাজস্ব কর্মকর্তাকে সদস্য করা হয়েছে। মডস জোন-৪ এর আহ্বায়ক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজিজুল হক। সদস্য করা হয়েছে নির্বাহী প্রকৌশলী ও রাজস্ব কর্মকর্তাকে। মডস জোন-৫ এর আহ্বায়ক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান। সদস্য করা হয়েছে নির্বাহী প্রকৌশলী ও রাজস্ব কর্মকর্তাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

রমজানে পানি সরবরাহ তদারকি করবে ঢাকা ওয়াসা

আপডেট সময় ১২:৫৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২