ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবির আয়োজনে এ রহমানের মঞ্চে গাইবে মাইলস-মমতাজ

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৫৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
  • ২৩৭ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বেশ বড়সড় উদ্যোগ হাতে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২০ সালের মার্চ মাস হওয়ার কথা ছিল মুজিববর্ষ কনসার্ট। যেখানে ভারতের প্রখ্যাত সুরকার এ আর রহমানের থাকার কথা ছিল। করোনাভাইরাসের কারণে সেই অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয় বিসিবি। এবার করোনার প্রকোপ কমায় ফের সেই কনসার্ট করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড।

আগামী ২৯ মার্চ হবে এই কনসার্ট। এ জন্য প্রস্তুত হচ্ছে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। চলছে শেষ মুহূর্তে প্রস্তুতির কাজ। জানা গেছে, মূল অনুষ্ঠানে এ আর রহমান ছাড়াও দেশি শিল্পীদের থাকার কথা আছে। বিসিবির প্রধান নির্বাহী নিউজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, এই কনসার্টে জনপ্রিয় ব্যান্ড মাইলসের সঙ্গে সঙ্গীত পরিবেশন করবেন মমতাজ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থতিতে ১৪-১৫ হাজার দর্শক নিয়ে আয়োজন হবে কনসার্টটি। সাধারণ দর্শকরা টিকিট কেটে এই কনসার্ট উপভোগ করতে পারবেন। এ উপলক্ষে মিরপুর স্টেডিয়ামে বসানো হয়েছে মঞ্চ-গ্রিন রুম। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বিসিবির আয়োজনে এ রহমানের মঞ্চে গাইবে মাইলস-মমতাজ

আপডেট সময় ০৮:৫৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২