ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের বিরুদ্ধে যুদ্ধের রাজনীতি, কী চান আপনারা?

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:২১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
  • ২২২ বার পড়া হয়েছে

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ একটি রাজনৈতিক দলের উদ্দেশে বলেছেন, রাজনীতি করেন জনগণের জন্য। আবার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। জনগণকে নিশ্চিহ্ন করার উদ্যোগ গ্রহণ করেন। আপনারা কারা, হু আর ইউ? কী চান আপনারা? 

স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা সভা, প্রকাশিতব্য স্মারকগ্রন্থ ‘অনশ্বর পিতা’র মোড়ক উন্মোচন এবং বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘রঙ তুলিতে আঁকি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শনিবার বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি সম্পন্ন রাষ্ট্রনীতির কারণে দেশে যে বিস্ময়কর অর্থনৈতিক উন্নতি হয়েছে। তার পেছনে বাংলাদেশ পুলিশের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কারণ আমরা এ দেশের সামাজিক স্থিতিশীলতা, সামাজিক শান্তি এবং সামাজিক শৃঙ্খলা প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও স্বরাষ্ট্রমন্ত্রীর দিকনির্দেশনা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। নিরাপত্তা স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব হয়েছে বলেই দেশে ব্যবসা-বাণিজ্য করার জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা এখন ইনভেস্ট করতে ভরসা পায়, সাহস পায়। কারণ এখানেই অনুকূল পরিবেশ রয়েছে।

শকুনের হামলার কথা উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, এক শ্রেণির মানুষ আমাদের খামচে ধরে টেনে হিঁচড়ে নামিয়ে নিয়ে যেতে চায়, ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষেপ করতে চায়, বারবার হামলাতেও পুলিশ প্রধানমন্ত্রীর নেতৃত্বে, স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে সেই শকুনকে পরাজিত করতে সক্ষম হয়েছি। আগামী দিনগুলোতেও আমাদের সতর্ক থাকতে হবে যাতে স্বাধীনতার সুফল আমাদের দেশবাসী উপভোগ করছে, সেটি কেউ ধ্বংস করতে না পারে।

আইজিপি বলেন, নিরাপত্তা স্থিতিশীলতা রক্ষা সম্ভব হয়েছে বলেই আমাদের দেশে ব্যবসা-বাণিজ্য করার জন্য অনুকূল পরিবেশের দরকার, তা তৈরি হয়েছে। জিএসপি বন্ধ হলে কার ক্ষতি হবে? অর্থনৈতিক অবরোধ হলে কার ক্ষতি হবে?  রাজনীতি করেন জনগণের জন্য। আবার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। জনগণকে নিশ্চিহ্ন করার উদ্যোগ গ্রহণ করেন। আপনারা কারা, হু আর ইউ? কী চান আপনারা?

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) ড. মইনুর রহমান, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণ পদ রায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনগণের বিরুদ্ধে যুদ্ধের রাজনীতি, কী চান আপনারা?

আপডেট সময় ০৮:২১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২