ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়া প্রেমিকের সঙ্গে দেখা করতে বাধা, মেয়েকে গলাকেটে হত্যাচেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৪৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
  • ৩১১ বার পড়া হয়েছে

পরকীয়া প্রেমিকের সঙ্গে দেখা করতে যাবেন মা। কিন্তু শিশুসন্তান জেগে থাকায় বাধে বিপত্তি। অবশেষে সন্তানকে গলাকেটে হত্যার চেষ্টা করেন। এ ঘটনায় শিশুটির কণ্ঠনালীতে ১৬টি সেলাই লেগেছে। পুরোপুরি শঙ্কামুক্ত না হলেও চিকিৎসাধীন আছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।

শুক্রবার (২৫ মার্চ) দুপুর দেড়টার দিকে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌ফিকুল ইসলাম জানান, সন্তানকে হত্যাচেষ্টার ঘটনার খবর জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে থানায় কেউ এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হত্যাচেষ্টার শিকার ওই শিশুর নাম নুসরাত (৮)। সে দড়ির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং ইউসুফ কাজী ও সীমা আক্তারের প্রথম সন্তান।

আহত শিশুর ফুফু কল্পনা বেগম বলেন, নুসরাতের বাবা ইউসুফ কাজী ঢাকায় প্যাকেজিংয়ের কাজ করে। বাড়িতে কেউ না থাকার সুযোগে ইউসুফের ফুফাতো ভাই আব্দুস সালামের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন নুসরাতের মা সীমা আক্তার।

কল্পনা আক্তার দাবি করেন, নুসরাতের মা সীমা বেগম বরিশাল মেডিকেলেও এসেছিলেন। কিন্তু মেয়েকে এখানে রেখে কৌশলে সে পালিয়ে গেছে। আমরা এই ঘটনার সঠিক বিচার চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

পরকীয়া প্রেমিকের সঙ্গে দেখা করতে বাধা, মেয়েকে গলাকেটে হত্যাচেষ্টা

আপডেট সময় ১২:৪৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২