ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির কাছে ৯ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
  • ২৩৯ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনের দরবার হলে নয়জন দূতের পরিচয়পত্র গ্রহণ করেছেন। তাদের একজন হাইকমিশনার, অপর আটজন রাষ্ট্রদূত।

বুধবার (২৩ মার্চ) বিকেলে অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, বাংলাদেশে নিযুক্ত এসব দূতই অনাবাসী। তারা হলেন- নাইজেরিয়ার হাইকমিশনার আহমেদ সুলে এবং আটজন রাষ্ট্রদূত এস্তোনিয়ার ক্যাট্রিন কিভি, আয়ারল্যান্ডের ব্রেন্ডন ওয়ার্ড, রুয়ান্ডার মুকাঙ্গিরা জ্যাকলিন, রোমানিয়ার ড্যানিয়েলা মারিয়ানা সেজোনভ, মৌরিতানিয়ার মোহাম্মদ আহমেদ সালেম মোহাম্মদ রারা, আর্জেন্টিনার হুগো কাভিয়ার গোবিবি, কাজাখস্তানের নুরলান ঝালগাসবায়েস, ডোমিনিকান রিপাবলিকের ডেভিড ইমানুয়েল পুইগ বুচেল।

বাংলাদেশের পররাষ্ট্রনীতি ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বিদ্বেষ নয়’ উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, বাংলাদেশ বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয়।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, রাষ্ট্রদূতরা তাদের মেয়াদে বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করবেন। তিনি রাষ্ট্রদূতদেরকে তাদের নিজ নিজ দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার করতে ঢাকায় তাদের দায়িত্ব পালনে তাদের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর বাদকদলের ব্যান্ডের সঙ্গে দূতদের নিজ নিজ দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং  দূতরা গার্ড পরিদর্শন করেন।

সূত্র : বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

রাষ্ট্রপতির কাছে ৯ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

আপডেট সময় ১১:২৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২