বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

আশুলিয়ায় ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট সময় বুধবার, ২৩ মার্চ, ২০২২, ৮.১৩ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় অবৈধভাবে দেওয়া প্রায় ৫ শতাধিক আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বুধবার (২৩ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার আড়াগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করেন তিতাস গ্যাসের সাভার জোনাল অফিসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম।

তিনি আরও বলেন, আমরা প্রায় ৫ শত পরিবারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি। এ ছাড়া অবৈধ পাইপলাইন ও রাইজার জব্দ করেছি। প্রায় দুই কিলোমিটার এলাকায় ৫ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

উচ্ছেদ অভিযানে তিতাস গ্যাস, সাভার জোনাল বিপণন অফিসের উপব্যবস্থাপক মো. আনিসুজ্জামান রুবেল, আব্দুল মান্নানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com