রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ইউক্রেনের ২০০ ঘুমন্ত সেনার ওপর রাশিয়ার মিসাইল হামলা

  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০২২, ১০.২৭ এএম
  • ২০৮ বার পড়া হয়েছে

তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশটির সামরিক-বেসামরিক বহু অবকাঠামো রুশ সেনাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। উঠেছে বেসামরিক প্রাণহানির অভিযোগও।

এই পরিস্থিতিতে রাতের আঁধারে ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে রুশ সামরিক বাহিনীর মিসাইল হামলায় বহু ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গত শুক্রবার ইউক্রেনের মিকোলাইভ শহরের একটি সেনা ঘাঁটিতে ওই হামলার ঘটনা ঘটে। শনিবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

হামলার পর সরকারিভাবে হতাহতের কোনো পরিসংখ্যান ইউক্রেনের পক্ষ থেকে তুলে ধরা হয়নি।

এদিকে হামলার ৩০ ঘণ্টা পর শনিবার উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে একজন জীবিতকে খুঁজে পেয়েছেন বলেও জানিয়েছে বিবিসি। উদ্ধারকৃত ওই ব্যক্তিকে স্ট্রেচারে করে ধ্বংসস্তূপের পাহাড় থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে শহরের কেন্দ্রের দিকে নিয়ে যাওয়া হয়।

ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত রাতে মিকোলাইভ শহরের তাপমাত্রা ছিল মাইনাস ৬ ডিগ্রী সেলসিয়াস এবং আশঙ্কা করা হচ্ছে, হামলার পর সেই পরিস্থিতিতে সেখানে আর খুব বেশি মানুষ বেঁচে থাকতে পারেন না।

মিকোলাইভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ভিতালি কিম কাপুরুষোচিতভাবে ঘুমন্ত সৈন্যদের ওপর রকেট হামলা করার জন্য রুশ সামরিক বাহিনীকে অভিযুক্ত করেছেন। অন্যদিকে ম্যাক্সিম নামের এক ইউক্রেনীয় সৈন্যের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ‘হামলার পর কমপক্ষে ৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে ধ্বংসস্তূপে নিচে আরও কতজন আটকে রয়েছেন তা আমরা জানি না।’

অবশ্য যেকোনো সময় ওই সামরিক ঘাঁটিতে নতুন করে রুশ হামলা হতে পারে এমন আশঙ্কার মধ্যেই সেখানে উদ্ধারকাজ চালাচ্ছেন কর্মীরা। সংবাদমাধ্যম বলছে, সেনা ঘাঁটির কাছেই হওয়া পৃথক একটি হামলায় ৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছিলেন। এবং তারা সবাই একটি দোকানের বাইরে দাঁড়িয়ে ছিলেন।

ইউলিয়া নামে সেখানকার এক নারী বিবিসি’কে বলেন, ‘আমি আপনাকে বলতে পারব না যে আমরা কতটা ভয় পেয়েছি। আমরা সবাই এখন ভূগর্ভস্থ কক্ষে থাকি। যখন সেনা ঘাঁটিতে বোমাগুলো আঘাত হানে – তখন সবকিছু কেঁপে উঠেছিল।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com