ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে গ্রীক প্রধানমন্ত্রীর ফোন : নেতৃত্বের প্রশংসা

  • Reporter Name
  • আপডেট সময় ১১:০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • ২৫২ বার পড়া হয়েছে

বাংলাদেশের অসাধারণ আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস।

শুক্রবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১০ মিনিটের টেলিফোন কথোপকথনে তিনি এ প্রশংসা ব্যক্ত করেন।

গ্রিসের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী গত বছর পালিত হেলেনিক রিপাবলিকের দ্বিশতবার্ষিকী উপলক্ষে গ্রিসের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মিৎসোটাকিস দেশের অসাধারণ আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছেন। কথোপকথনের সময় দুই নেতা অভিমত ব্যক্ত করেন যে, বাংলাদেশ এবং গ্রিসের মধ্যেকার সম্পর্ক জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে অভিন্ন মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত।

দুই নেতা নিয়মিত সাংস্কৃতিক আদান-প্রদান এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের ওপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভ্যাকসিন দেওয়ার জন্য ‘টিম ইউরোপ’কে ধন্যবাদ জানান।

দুই নেতা বাণিজ্য সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন এবং তারা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় একে অপরের প্রার্থিতাকে সমর্থন করতে সম্মত হন।

গ্রিসের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পারস্পরিক সুবিধাজনক সময়ে এথেন্স সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার গ্রিক প্রধানমন্ত্রীকে শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সূত্র : বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

শেখ হাসিনাকে গ্রীক প্রধানমন্ত্রীর ফোন : নেতৃত্বের প্রশংসা

আপডেট সময় ১১:০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২