ঢাকা ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রব্যমূল্য নিয়ে সরকার উদ্বিগ্ন : হানিফ

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
  • ৩০৭ বার পড়া হয়েছে

দ্রব্যমূল্য নিয়ে সরকার যথেষ্ট উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। শুক্রবার (১৮ মার্চ) সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

হানিফ বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার মনিটরিং টিম দিয়ে মার্কেট সুপারভাইস করছে। ইতোমধ্যেই যারা অসাধু চিন্তা-চেতনা নিয়ে মজুত করার চেষ্টা করেছিল, এ রকম বেশ কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভোজ্য তেলসহ অনেক পণ্য সামগ্রী আটকও করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে বাজার আস্তে আস্তে কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে। আমাদের বিশ্বাস বর্তমানে যে অস্থিতিশীল অবস্থা বাজারে দেখা যাচ্ছে এটা থাকবে না, খুব দ্রুতই তা নিরসন হয়ে যাবে।

এ সময় কুষ্টিয়া ৪-আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

দ্রব্যমূল্য নিয়ে সরকার উদ্বিগ্ন : হানিফ

আপডেট সময় ০৯:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২