ঢাকা ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নিয়মিত ভিসার সঙ্গে ফের ই-ভিসা চালু করল ভারত

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
  • ২১২ বার পড়া হয়েছে

করোনার কারণে গত দুই বছর ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছিল ভারত সরকার। যার কারণে বন্ধ ছিল ভারত-বাংলাদেশের মধ্যে পর্যটকদের যাতায়াত। ভ্রমণ পিপাসুদের জন্য এবার সুখবর এসেছে। বিদেশি পর্যটকদের জন্য ৫ বছরের নিয়মিত ভিসা সেবা চালু করছে ভারত। তবে শুধুমাত্র আকাশ পথে নির্দিষ্ট কিছু ফ্লাইটের যাত্রীদের জন্য এ ভিসা কার্যকর হবে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যারা করোনার আগেই ট্যুরিস্ট ভিসা পেয়েছিলেন, ভিসার মেয়াদ থাকলে বৈধ ভিসাধারীরা এখন থেকে ভারত ভ্রমণ করতে পারবেন। এছাড়া নতুন করেও সর্বোচ্চ ৫ বছরের জন্য ট্যুরিস্ট ভিসার আবেদনও করা যাবে।

তবে বিদেশি নাগরিকদের স্থল সীমান্ত বা নদীপথ দিয়ে ট্যুরিস্ট ভিসা বা ই-ট্যুরিস্ট ভিসায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

করোনাভাইরাসের কারণে প্রায় ২ বছর পর আগামী ২৬ মার্চ থেকে নিয়মিত আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইটগুলো পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ভারত। গত সপ্তাহে দেশটির সরকার পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

নিয়মিত ভিসার সঙ্গে ফের ই-ভিসা চালু করল ভারত

আপডেট সময় ১০:৪৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২