ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাশিয়া সন্ত্রাসী রাষ্ট্র : জেলেনস্কি

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
  • ২২৭ বার পড়া হয়েছে

ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযান গড়িয়েছে তৃতীয় সপ্তাহে। রুশ সেনাদের চালানো হামলায় পূর্ব ইউরোপের এই দেশটির সামরিক-বেসামরিক বহু অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। উঠছে বেসামরিক প্রাণহানির অভিযোগও।

এই পরিস্থিতিতে রাশিয়া সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (১৬ মার্চ) রাতে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবারের মতো এবারও তিনি রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে ইউক্রেনকে আরও অস্ত্র ও সামরিক সহায়তা দেওয়ার অনুরোধ জানিয়েছেন। একইসঙ্গে রাশিয়াকে মোকাবিলায় ইউক্রেনে নো-ফ্লাই জোন ঘোষণারও দাবি জানান জেলেনস্কি।

ইউক্রেনীয় এই প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়ার সাথে যেকোনো আলোচনা সফল হওয়ার জন্য তার দেশের ‘প্রকৃত সুরক্ষা’ নিশ্চিত করা একটি পূর্বশর্ত। রাশিয়ার সঙ্গে আলোচনায় কিয়েভের অগ্রাধিকার পুরোপুরি পরিষ্কার বলেও মন্তব্য করেন জেলেনস্কি।

তার ভাষায়, ‘(ইউক্রেনের অগ্রাধিকারগুলো হচ্ছে) যুদ্ধ বন্ধ করতে হবে, নিরাপত্তা নিশ্চয়তা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার, আমাদের দেশের (নিরাপত্তার) প্রকৃত গ্যারান্টি,  দেশের জন্য প্রকৃত সুরক্ষা।’

তবে ভলোদিমির জেলেনস্কি কোন হিসাবের ভিত্তিতে এই কথা বলেছেন সেটি পরিষ্কার নয় বলে জানিয়েছে বিবিসি। এর আগে বুধবার কিয়েভ দাবি করেছিল যে, ইউক্রেনে এখন পর্যন্ত রাশিয়ার প্রায় ১৩ হাজার ৮০০ সৈন্য নিহত হয়েছে।

অবশ্য যুক্তরাষ্ট্রের ধারণা, গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর দেশটিতে নিহত রুশ সেনার সংখ্যা ৭ হাজারের বেশি হতে পারে।

বিবিসি বলছে, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে অনুমান করা হয়, ১৯৭৯ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত হওয়া আফগান যুদ্ধে প্রায় ১৫ হাজার সোভিয়েত সেনা নিহত হয়ছিলেন। অন্যদিকে চেচেন যুদ্ধে প্রাণ হারানো রুশ সেনার সংখ্যা কমপক্ষে ১৩ হাজার এবং সিরিয়ায় নিহত রুশ সেনার সংখ্যা শতাধিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

রাশিয়া সন্ত্রাসী রাষ্ট্র : জেলেনস্কি

আপডেট সময় ০১:৪২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২