ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

জাপান বড় অর্থনৈতিক শক্তি, বাংলাদেশ কাজে লাগাতে চায়

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জাপান বাংলাদেশের অন্যতম বন্ধু। তাদের সঙ্গে আমাদের কখনো মনোমালিন্য হয়নি। সরকার জাপানকে সবসময় উচ্চ মর্যাদা দিয়ে থাকে। জাপান এশিয়ার বড় অর্থনৈতিক শক্তি। আমরা এটাকে কাজে লাগাতে চাই।

বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশ -জাপান পার্টনারশিপ ফর দ্য নেক্সট ডেভেলপমেন্ট জার্নি’ শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একসময় কেউ বাংলাদেশের সঙ্গে এফটিএ চুক্তি করতে তেমন আগ্রহ দেখায়নি। তবে জাপান নিজেই এফটিএ চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ সুযোগটিকে কাজে লাগাতে চায়।

জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, বাংলাদেশ ২০২৪ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পর চলমান বাণিজ্যসুবিধা অব্যাহত রাখতে চায় জাপান। এজন্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) অথবা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সম্পাদন এবং উভয় দেশের বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একটি যৌথ কার্য দল গঠন করা যেতে পারে।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে জাপান বাংলাদেশের পাশে রয়েছে। জাপান বাংলাদেশের সব থেকে বড় উন্নয়ন সহযোগী। এ সহযোগিতা অব্যাহত রাখতে এফটিএর জন্য আমরা আগ্রহী। দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটা কমিটি করা হবে। জাপান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

জাপান বড় অর্থনৈতিক শক্তি, বাংলাদেশ কাজে লাগাতে চায়

আপডেট সময় ০৪:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২