ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

দুধ, ডিম ও মাংসের দাম বাড়ানোর দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • ৩২৫ বার পড়া হয়েছে

ডেইরি ও পোলট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দুধ, ডিম ও মাংসের মূল্য নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রংপুর ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন ও পোলট্রি শিল্প মালিক সমিতি।

দাবি আদায়ে রংপুরে মানববন্ধন সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ডেইরি ও পোলট্রি শিল্পমালিক ও খামারিরা।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে সংগঠন দুটি। ঘণ্টাব্যাপী মানববন্ধনে কয়েক শতাধিক ডেইরি ও পোলট্রি শিল্পমালিক ও খামারিরা অংশ নেন।

এতে বক্তব্য রাখেন রংপুর পোলট্রি শিল্প মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, রংপুর ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান ফুলু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি লতিফুর রহমান মিলন, সাধারণ সম্পাদক আরমানুর রহমান লিংকন, রংপুর বিভাগ পোলট্রি শিল্প রক্ষা পরিষদের সভাপতি মাহাবুব হোসেন, খামারি ইশতিয়াক হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে পোলট্রি ও ডেইরি খাদ্য ও খামারে ব্যবহৃত অন্যান্য দ্রব্যের দাম লাগামহীন হারে বেড়েছে। অথচ খামারে উৎপাদিত দুধ, ডিম ও মাংসের দাম বাড়ে না। এ কারণে এই শিল্প ধ্বংস হওয়ার পথে। দিন দিন মানুষের কর্মসংস্থান কমে যাচ্ছে। একই সঙ্গে বেকারত্বের হারও বাড়ছে। দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলো খাদ্যপণ্যের দাম বাড়ালেও দুধ কেনা বেশি দাম না দেওয়ায় খামারিরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন ও পোলট্রি শিল্প মালিক সমিতির নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

দুধ, ডিম ও মাংসের দাম বাড়ানোর দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৫:১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২