বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ভুয়া এনএসআই কর্মকর্তা আবু মুছা আটক

  • আপডেট সময় শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১, ১.৪৬ পিএম
  • ৪৭৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল সীমান্ত এলাকা থেকে আবু মুছা (৩৮) নামে এক ভুয়া এনএসআই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ ফেব্রুয়ারী) বিকাল বেনাপোল বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত ভুয়া এনএসআই আবু মুছা ঝিকরগাছার বাঁকড়া এলাকার মাজহারুল ইসলামের ছেলে।
পুলিশ জানান, এনএসআই ফ্লিড অফিসার পরিচয়ে আবু মুছা নামে এক ব্যক্তি একটা তদন্তে যাওয়ার জন্য ফোন করে সোর্স নিয়ে পুলিশকে বেনাপোল বাজারে আসতে বলে। এ সময় এনএসআই কর্মকর্তা মুছার কাছে গিয়ে পুলিশ সদস্য তদন্তের বিষয়টি জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারিনি।
পরে সন্দেহ হলে তাকে কৌশলে থানায় নিয়ে আসা হয়। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে ভুয়া এনএসআই প্রমাণিত হলে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটককৃত আসামির বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। আগামীকাল (২১ ফেব্রুয়ারি) সকালে যশোর আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com