ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

বাংলাদেশে চীনের মিসাইল তৈরির সংবাদ সঠিক নয় : প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় ০২:০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • ২৪২ বার পড়া হয়েছে

‘বাংলাদেশে মিসাইল তৈরির কারখানা করেছে চীন’ জাপানি সংবাদমাধ্যম নিক্কিতে প্রকাশিত সংবা‌দ সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেছেন, বাংলাদেশে চীনের ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণ কারখানা তৈরির কোনো সম্ভাবনা নেই।

সোমবার (১৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে অতীতে এ ধরনের কোনো কিছু হয়নি এবং হওয়ার কোনো সম্ভাবনাও নেই। তবে স্বাভাবিকভাবেই একটি দেশ থেকে কোনো যন্ত্রাংশ ক্রয় করা হলে তা রক্ষণাবেক্ষণের জন্য ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটি সমঝোতা থাকে। অতীতে এ রকম কোনো স্থাপনা নির্মাণ করা হয়নি। নতুন করে কোনো স্থাপনা তৈরির পরিকল্পনা নেই।

শাহরিয়ার আলম বলেন, এ বিষয়টি নিয়ে প্রতিবেদনে যে তথ্য এসেছে এবং বাংলাদেশের কিছু গণমাধ্যম আরও উৎসাহী হয়ে এটাকে রং চড়িয়ে সংবাদ করেছে। তবে এ সংবাদের কোনো ভিত্তি নেই।

এ প্রতিবেদনের জন্য জাপানি সংবাদমাধ্যম নিক্কিতে লিখিত জবাব চাওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

এদিকে, রোববার রাজধানীর একটি হোটেলে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষ‌য়ে স্পষ্ট কো‌নো তথ্য জানা নেই। বিষয়‌টি খতিয়ে দেখতে বেই‌জিংকে বার্তা পাঠানো হবে।

রাষ্ট্রদূত বলেন, চীন কখনো অন্য কোনো দেশের ভেতরে সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ স্থাপনা তৈরি করে না। তবে কোনো দেশে সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণে সহায়তা চাইলে, চীন সহায়তা দিয়ে থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

বাংলাদেশে চীনের মিসাইল তৈরির সংবাদ সঠিক নয় : প্রতিমন্ত্রী

আপডেট সময় ০২:০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২