ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

ইউক্রেন সংকট: বৈঠকে বসছেন এরদোয়ান-শুলজ

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:২৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • ২৪৮ বার পড়া হয়েছে

ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজ। সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এই বৈঠক হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রুশ বাহিনীর শুরু হওয়া ‘বিশেষ সামরিক অভিযান’ সোমবার পৌঁছেছে ১৯তম দিনে। এই অভিযান বন্ধ ও ইউক্রেনে স্থায়ী যুদ্ধ বিরতি কার্যকরে কী করণীয়—সে বিষয়ক আলোচনাই এ বৈঠকে প্রধান্য পাবে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি বিষয়ক আলোচনার স্থান ও ফ্রেমওয়ার্ক নির্মাণে ইউক্রেন তুরস্ক ও ইসরায়েলের সঙ্গে যৌথভাবে কাজ করছে বলে রোববার জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। অবশ্য গত সপ্তাহেই তুরস্কের আনতালিয়ায় এই ইস্যুতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করেছিল আঙ্কারা।

এদিকে, ২০২১ সালের ডিসেম্বরে জার্মানির চ্যান্সেলর পদে আসীন হওয়ার পর এই প্রথমবার আঙ্কারায় যাচ্ছেন ওলাফ শুলজ।

দুই শীর্ষনেতার বৈঠকে বৈঠকে ইউক্রেন ছাড়াও তুরস্ক ও জার্মানির দ্বিপাক্ষিক সম্পর্ক ও ইউরোপীয় ইউনিয়ন বিষয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

ইউক্রেন সংকট: বৈঠকে বসছেন এরদোয়ান-শুলজ

আপডেট সময় ০৫:২৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২