ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকার দ্বিতীয় ডোজ শুরু

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
  • ২৩২ বার পড়া হয়েছে

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাজধানীতে দোকান মালিক-কর্মচারীসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হয়েছে। শুরুর দিনেই উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে প্রায় ৪ হাজার মানুষকে দেওয়ার হবে টিকা।

শনিবার (১২ মার্চ) সকালে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মিডিয়া অ্যান্ড অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর ফারজানা জেবিন শ্রাবন্ত  বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল (১২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে রেড ক্রিসেন্ট জানায়, দোকান মালিক ও কর্মচারীদের সিনোভ্যাকের টিকা দেওয়া হচ্ছে। যারা ১২ ফেব্রুয়ারি করোনার প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন, তারাই পাবেন এ টিকা।

গত ১২ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকার প্রথম ডোজের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ডা. মো. শামসুল হক। এরপর পর্যায়ক্রমে রাজধানীর মিরপুর এলাকা, মালিবাগ-সিদ্ধেশ্বরী এলাকা ও গাউছিয়া-নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় এ টিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গত বছরের ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে। করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচ হাসপাতালে মোট ৫৪১ ব্যক্তিকে টিকা দেওয়া হয়। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়। এ দিনে সারাদেশে টিকা নেন ৩১ হাজার ১৬০ জন। তাদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন এবং নারী সাত হাজার ৩০৩ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকার দ্বিতীয় ডোজ শুরু

আপডেট সময় ১১:৫৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২