ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

চীনের শহরে ফের ‘লকডাউন’, নতুন ভাইরাসের শঙ্কা

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
  • ২৩৭ বার পড়া হয়েছে

কোভিডের প্রভাব এখনো দূর হয়নি। এর মধ্যেই আরও একটি নতুন ভাইরাসের আবির্ভাব ঘিরে আতঙ্ক ছড়াল উত্তর-পূর্ব চিনের চাংচুনে।

সংক্রমণ যাতে দেশের অন্য প্রান্তে ছড়িয়ে না পড়ে, তাই আগে থেকেই ওই শহরের ৯০ লাখ মানুষকে ‘ঘরবন্দি’ করল চীন প্রশাসন।

প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশিকা দিয়ে বলা হয়েছে, পরিবারের এক জন সদস্য ছাড়া বাড়ির বাইরে কেউ বেরোতে পারবেন না। তাও আবার দুদিন পর পর। শুধু তাই নয়, শহরবাসীকে তিনটি পর্যায়ে শারীরিক পরীক্ষা করাতে হবে। জরুরি  পরিষেবা ছাড়া সবকিছু বন্ধ রাখতে হবে।

চলতি সপ্তাহে চীনে কোভিড আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৯৬। ২০২০ সালে কোভিড সংক্রমণের পর থেকে যা এই প্রথম। তিন সপ্তাহ আগেও চীনে দৈনিক সংক্রমণ ছিল একশরও নিচে।

সাংহাইতেও লকডাউনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। শুক্রবারই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছে সাংহাই প্রশাসন। রাজধানী বেইজিংয়ে কোনো কোনো জায়গায় আংশিক আবার কোনো জায়গায় পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

চীনের শহরে ফের ‘লকডাউন’, নতুন ভাইরাসের শঙ্কা

আপডেট সময় ০৯:৫২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২