ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে কিডনি হাসপাতাল

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৫৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • ২৫১ বার পড়া হয়েছে

দেড়শ থেকে পাঁচশ শয্যায় উন্নীত হচ্ছে জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল। এতে দেশে কিডনি রোগীদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের দুই কোটি মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। তারা সরকারি-বেসরকারি পর্যায়ে চিকিৎসা নিচ্ছেন। দেশের একমাত্র সরকারি বিশেষায়িত হাসপাতাল হিসেবে কিডনি হাসপাতাল কাজ করছে। এ হাসপাতালে আবারও কিডনি প্রতিস্থাপন শুরু হয়েছে।

ডা. মিজানুর রহমান বলেন, হাসপাতালে তিন জন রোগী ভর্তি আছে। এর মধ্যে আগামী ১৭ মার্চ জাতির পিতার জন্মদিবস উপলক্ষে আমরা একজনের কিডনি প্রতিস্থাপন করব। চলতি মাসের মধ্যেই বাকিগুলো করা হবে। আমরা কোভিড রোগীদের জন্যও কাজ করে যাচ্ছি। এজন্য সংশ্লিষ্ট ইউনিট দেড়শ থেকে পাঁচশ বেডে উন্নীত করা হয়েছে। এখন চালুর অপেক্ষায় রয়েছে। তবে লোকবলের সংকট রয়েছে। আমাদেরকে যদি দ্রুত লোকবল দেওয়া যায়, তাহলে আমরা খুব দ্রুতই চালু করে ফেলব। সেটা যদি সময়সাপেক্ষ হয়, তাহলে আউটসোর্সিংয়ে কিছু লোক নিয়োগ দেওয়ার অনুরোধ করছি। আমাদেরকে যদি সহযোগিতা করা হয়, আমাদের হাসপাতাল থেকে কোনো রোগী ফিরে যাবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যবান্ধব। বেসরকারি হাসপাতালে দুই লাখ টাকায় লেপেরোস্কোপি সার্জারি করা হয়, কিন্তু আমাদের হাসপাতালে মাত্র দশ টাকার একটি টিকিটেই আমরা এটি করতে পারব। আর কোনো টাকা প্রয়োজন হবে না। আমাদের দেশে কিডনি প্রতিস্থাপন নিয়ে সচেতনতার অভাব রয়েছে। যে কারণে প্রয়োজনীয় সংখ্যক ডোনার পাওয়া পাওয়া যায় না। ডোনার পেলে আমাদের কার্যক্রমে আরও গতি আসবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবিরসহ আরও অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে কিডনি হাসপাতাল

আপডেট সময় ০৩:৫৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২