ঢাকা ১০:০১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

যুদ্ধ নিয়ে চীনকে সতর্ক করল তাইওয়ান

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৫১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং চীনকে সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া যেভাবে ইউক্রেনে আগ্রাসন চালিয়েছে বেইজিংও যদি একই ধরনের কিছু করার চেষ্টা করে তবে এর জন্য চীন ও তাইওয়ান দুই দেশকেই তার জন্য চড়া মূল্য দিতে হবে। 

তাইওয়ানিজ সংসদ অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের বিষয়ে তিনি বলেন, সত্যি কথা বলতে কী, যে কোনো যুদ্ধেই সবাইকেই ভুগতে হয়, যে জিতবে তাকেও।

তিনি আরও বলেন, আমরা সব কিছু দেখছি আর সেভাবে পরিকল্পনা করছি।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই তাইওয়ান ইস্যুতে আলোচনা শুরু হয়েছে যে, তাদেরও একই ধরনের পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।

তাইওয়ান নিজেকে একটি স্বাধীন দেশ বলে মনে করে, কিন্তু চীন তাদের দেখে একটি বিদ্রোহী প্রদেশ হিসেবে। তাইওয়ানকে চীনের মূলভূমির সাথে আবার যুক্ত করতে শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি বেইজিং।

গেল সপ্তাহে তাইওয়ানের সোশ্যাল মিডিয়াতে ‘আজ ইউক্রেন, কাল তাইওয়ান’ কথাটি বেশ জনপ্রিয়তা পায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

যুদ্ধ নিয়ে চীনকে সতর্ক করল তাইওয়ান

আপডেট সময় ০৩:৫১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২