ঢাকা ১০:০২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শুরু

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৪৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • ২৩৩ বার পড়া হয়েছে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বৈঠকে বসেছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) স্থানীয় সময় সকালে তুরস্কে এই বৈঠক শুরু হয়েছে। ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর হামলা শুরুর পর উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এটিই প্রথম বৈঠক।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বৈঠকে অংশ নিতে বুধবার তুরস্কে পৌঁছান রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবাও বুধবারই বৈঠকস্থল তুরস্কের আনাতোলিয়া শহরে পৌঁছান।

বিবিসি জানিয়েছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুশোগলুর আহ্বানে বৃহস্পতিবারের শান্তি আলোচনায় অংশ নিতে তুরস্কের ওই শহরে পৌঁছেছেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা কিছুক্ষণ আগে সাংবাদিকদের জানিয়েছেন, ‘(উভয় নেতার) বৈঠক শুরু হয়েছে।’

এর আগে বুধবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম রিয়া নভোস্তিকে মারিয়া জাখারোভা জানান, আগামী ১১ থেকে ১৩ মার্চ তুরস্কভিত্তিক পররাষ্ট্রনীতি গবেষণা সংস্থা আনাতোলিয়া ডিপ্লোম্যাসি ফোরামের সম্মেলন হবে। সেই সম্মেলনে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুশোগলু।

তিনি আরও জানান, সম্মেলন শুরুর আগেই উভয় পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া বৈঠকে নিজে উপস্থিত থাকার কথা জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী চাভুশোগলু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শুরু

আপডেট সময় ০৩:৪৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২