ঢাকা ১০:১০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

মিরপুরে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • ২৪৬ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরে ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে হৃদয় মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

হৃদয়ের বাবা আনোয়ার মিয়া  বলেন, সকাল ৭টার দিকে সে বাসার পাশে নবনির্মিত ইসলামিয়া হাই স্কুলের ছয় তলা ছাদে যায়। অসাবধানতাবশত সেখান থেকে হৃদয় নিচে পড়ে যায়। পরে আহত অবস্থায় তাকে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আনার পরে চিকিৎসক জানায় হৃদয় বেঁচে নেই।

তিনি আরও জানান, পরিবার নিয়ে মিরপুর-৬ এর ট-ব্লকের খাদিজা বেগমের বাসার ভাড়া থাকেন আনোয়ার মিয়া।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্ট বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

মিরপুরে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

আপডেট সময় ০১:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২