ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

১১ মার্চ থেকে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
  • ২৪৩ বার পড়া হয়েছে

অপেক্ষার অবসান। অবশেষে প্রচারে আসছে বহুল আকাঙ্ক্ষিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন। আগামী ১১ মার্চ থেকেই দেখা যাবে নাটকটির সিজন ৪। ঢাকা পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন এর নির্মাতা কাজল আরেফিন অমি। এছাড়া রোববার (৬ মার্চ) সকালে একটি সংবাদ সম্মেলন করেও আনুষ্ঠানিকভাবে ঘোষণাটি দিয়েছে ব্যাচেলর পয়েন্ট টিম।

অমি জানান, ১১ মার্চ রাত ৮টা ২৫ মিনিটে বাংলাভিশন টিভিতে প্রচারিত হবে ধারাবাহিক নাটকটির নতুন সিজনের প্রথম পর্ব। এরপর রাত ৯টায় সেটা উন্মুক্ত হবে ধ্রুব টিভিতে। প্রতি শুক্র, শনি ও রোববার এই সময়ে নাটকটির নতুন পর্ব প্রচারিত হবে।

নতুন ব্যাচেলর পয়েন্টে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল প্রমুখ।

চতুর্থ সিজন নিয়ে দর্শকরা অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন। তবে যুতসই গল্প সাজানোর জন্য সময় নিয়েছেন নির্মাতা অমি। চিত্রনাট্য লেখার সময়ে তিনি ঢাকা পোস্টকে বলেছিলেন, “কয়েক দিন ধরেই আমি বাসায় বসে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন-৪’ নিয়ে ভাবছি, লিখছি, আবার কাটাছেড়া করছি। সিজন থ্রির জন্য মানুষের এত ভালোবাসা, এত রেসপন্স পেয়েছি যে এটা নিয়ে আমাকে অনেক ভাবতে হচ্ছে। কারণ আগের সিজনগুলোর কারণে আমার কাছে মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশা মেটানোর জন্য আমাকে বেটার কিছু করতে হবে। এবং সেটাই হওয়া উচিত।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ

১১ মার্চ থেকে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’

আপডেট সময় ১২:৩৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২