ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরের নিম্নচাপে বাড়বে তাপমাত্রা

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
  • ২২০ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগর এবং এর আশেপাশে এলাকায় গভীর নিম্নচাপ থাকায় আকাশে মেঘের সঙ্গে দিনের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৫ মার্চ) আবাহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শরিফুল নেওয়াজ ঢাকা পোস্টকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটা গভীর নিম্নচাপ রয়েছে। এই নিম্নচাপটার অবস্থান শ্রীলঙ্কার কাছাকাছি এবং এটার মুভমেন্ট আছে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে। এর প্রভাবে আমাদের আকাশে কিছু মেঘ থাকবে। সাগরে নিম্নচাপ থাকলে গরমের অনুভূতি বাড়বে। তবে গরমের অনুভূতি বাড়লেও বৃষ্টির কোনো সম্ভবনা নেই। এই নিম্নচাপ থেকে খুব বেশি প্রভাব আমাদের দেশে পড়বে না। শুধু তাপমাত্রাটা একটু বাড়তে পারে।’

এ আবহাওয়াবিদ বলেন, ‘আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাগরের নিম্নচাপে বাড়বে তাপমাত্রা

আপডেট সময় ১০:৩১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২