ঢাকা ১২:১৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টে নিপুণ, বললেন ন্যায়বিচার পাব

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:১৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • ২৬৭ বার পড়া হয়েছে

চিত্রনায়িকা নিপুণ আক্তার বলেছেন, হাইকোর্টে আমরা ন্যায়বিচার পাব বলে আশা করছি। মঙ্গলবার হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিপুণ এ মন্তব্য করেন।

এদিকে রুল শুনানিতে নিপুণের আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ আদালতে বলেছেন, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান যে রিট করেছেন তা মেইনটেইনেবল নয়। প্রাইভেট বডির বিরুদ্ধে রিট চলতে পারে না।

পরে আদালত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এ মর্মে জারি করা রুলের পরবর্তী শুনানির জন্য আগামীকাল (বুধবার) দিন ধার্য করেন।

মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। আদালতে নিপুণের পক্ষে সংযুক্ত ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

গত ১৪ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থাও বহাল রাখা হয়। পাশাপাশি এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দেন আদালত।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

হাইকোর্টে নিপুণ, বললেন ন্যায়বিচার পাব

আপডেট সময় ০৪:১৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২