শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১০৫, মামলা ৬৯

  • আপডেট সময় বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২, ২.২৩ পিএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ৬৯টি মামলা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় তাদের কাছ ১৯৬ গ্রাম হেরোইন, ১৫ হাজার ২৭৯ পিস ইয়াবা, ১৯ কেজি ৯০ গ্রাম গাঁজা, ১ বোতল দেশি মদ জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৯টি মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com