মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাদ দিতে চিঠি দিয়েছে ১২টি মানবাধিকার সংস্থা।
বৃহস্পতিবার ডিসি সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের এনকাউন্টারের (বন্দুকযুদ্ধ) ঘটনা না ঘটে। যখন সন্ত্রাসীরা অস্ত্র তুলে কথা বলে, তখন পুলিশ বাহিনী তো নিশ্চুপ হয়ে বসে থাকতে পারে না। তখনই এ সমস্ত ফায়ারিং-এনকাউন্টারের ঘটনা ঘটে। আর এগুলোর সবই যদি এলিট ফোর্স র্যাবের ঘাড়ে দিয়ে দেওয়া হয়, তাহলে আমি মনে করি এটা অবিচার হচ্ছে।
বিস্তারিত আসছে….
Reporter Name 






















